আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন (বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী) এলাকাবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন।
মোঃ আমজাদ হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। তিনি বলেন, পরিষদের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, ১ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে সাবেক মেম্বার বাবু রবিউল, বকুল,দুলালসহ অনেকে জানান, তাঁদের ব্যক্তিগত মূল্যায়নে আমজাদ হোসেন একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তাঁরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পাবেন।
আমজাদ হোসেন ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।