1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কামাল জামান মোল্লার মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

সিয়াম আহমেদ
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 50 Time View

শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনীতিবিদ কামাল জামান মোল্লার মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টায় শিবচরে নিজ বাড়িতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মানে এ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কামাল জামান মোল্লা। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ আগস্ট ২০২৬ শিবচর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাঁচটি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি পদে সাইদুজ্জামান নাসিমের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলিম শিকদার, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রুবেল ফরাজী বিজয়ী হন।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ শিবচরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সমাজের বিভিন্ন দিক বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এ কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে কামাল জামান মোল্লা বলেন, শিবচরের সাংবাদিকেরা একত্রিত হয়ে নির্বাচনের মাধ্যমে যে কমিটি করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে আপনারা সবাই প্রতিদ্বন্দ্বিতা করার পর কেউ হেরেছেন, কেউ জিতেছেন কিন্তু আজ সবাই একত্রিত হয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই একতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, আপনাদের এই একতা শিবচর প্রেসক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনারা সত্য তুলে ধরবেন, কাউকে ভয় পাবেন না। সাংবাদিকদের কাজ হলো সত্য ঘটনা তুলে ধরা। এতে সমাজের মানুষ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে।

কামাল জামান মোল্লা বলেন, শিবচরের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা দেওয়া হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে শিবচরের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

শিবচর (উপজেলা) প্রতিনিধি: সিয়াম মাদবর।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ