1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বৃত্তির টাকা বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন নবজাগরণ একাডেমির

উসমান ফারুক
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 59 Time View
বাংলাদেশ কিন্ডারগার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ’র বৃত্তি পরীক্ষায় সাধারণ ও টেলেন্টপুলে নবজাগরণ একাডেমির উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মিজানুর রহমান।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারস্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে শনিবার রাতে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক জানান, বিকেডিএ কর্তৃক প্রদানকৃত বৃত্তির দশ হাজার টাকা সমন্বয় করে বিতরণ করা হয়েছে। সাধারণ গ্রেডে উত্তীর্ণ ৩০ জনকে ২শ করে এবং টেলেন্টপুলে উত্তীর্ণ ১২ জনকে ৫শ করে বিতরণ করা হয়।
৪২ জন শিক্ষর্থী উত্তীর্ণ হওয়ায় টেলেন্টপুলধারীদের ৫শ করে বৃত্তি দেওয়া যায়নি। ফলে প্রাপ্ত দশ হাজার টাকা সমন্বয় করে বিতরণ করায় টেলেন্টপুল প্রাপ্তদের মাঝে ৩শ করে বিতরণ করা হয়েছে। এখানে আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে অভিভাবক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকেডিএ’র দেওয়া তথ্যমতে, টেলেন্টপুল প্রাপ্তদের মাঝে ৫শ করে বৃত্তির অর্থ বিতরণের কথা থাকায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে বিকেডিএ এর ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক আলম পাশা জানান, টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ৫শ করে দেওয়ার কথা থাকলেও নবজাগরণ একাডেমিকে সর্বমোট ১০ হাজার টাকা প্রদান করা হয়। তাদের মোট বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ৪২ জন। ফলে ওই টাকা সমন্বয় করা হয়েছে।
এদিকে এ বিষয়ে কিন্ডারগার্ডেন এসোসিয়েশন নালিতাবাড়ী শাখার সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান জানান, এক্ষেত্রে আর্থিক অনিয়ম করা হয়নি। মূূলত অধিক শিক্ষার্থী হওয়ায় সমন্বয় করতে গিয়ে টাকার পরিমাণ কমে গেছে। তবে কর্তৃপক্ষের উচিত ছিল, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘাটতি পূূরণ করে ৫শ করে বিতরণ করা। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা উৎসাহিত হতো।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ