1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বিএনপিতে অন্তর-কোন্দল

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 57 Time View
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে হাস্যরসের রূপ নিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করায় বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্মদেয়।
মঙ্গলবার (৪ই-আগস্ট) রাতে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে যোগানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন তাঁদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাঁরা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা দলের বদনাম, রাজনৈতিক অস্থিরতা তৈরি  করা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ