1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

ফ.ম.আইয়ুর আলী:
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 51 Time View
রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। আলোচনা সভায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজজাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, সহকারী সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ লবিবুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী,জুলাই যোদ্ধা তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার, তরিকুল ইসলাম, আরাফাত আজিম, আইয়ান চৌধুরী ও সোহান শেখ। অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোঃ শাহাজাহান চৌকিদার, ইউনুচ শেখ ও রুবেল মোল্যা-কে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইয়াসিনের কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ এবং বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য গাছের চারা বিতরণ করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ