সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এফসি গ্রুপের ব্যবস্থাপক সরদার আকিবুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক তাজুল ইসলামের হাতে জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সৌজন্য কপি তুলে দিয়েছেন পত্রিকাটির রিপোর্টার চম্পা আলম ও মামুন মোল্লা।
সৌজন্য কপি হস্তান্তরের সময় উপস্থিতদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় হয়। এ সময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এফসি গ্রুপের ব্যবস্থাপক সরদার আকিবুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক তাজুল ইসলাম দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রিপোর্টার চম্পা আলম ও মামুন মোল্লাও এফসি গ্রুপের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।