1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্বীকৃতির নতুন মাইলফলক অর্জন করল ফরাজী হাসপাতাল লিমিটেড

রাহিমা আক্তার মুক্তা
  • Update Time : Monday, July 27, 2026,
  • 56 Time View

ফরাজী হাসপাতাল লিমিটেড আন্তর্জাতিক মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি IFC Global কর্তৃক ISO 9001:2015 Quality Management System Certification লাভ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের মানসম্মত স্বাস্থ্যসেবা, রোগীকেন্দ্রিক চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই অর্জনের পেছনে হাসপাতালের সম্মানিত রোগী, শুভানুধ্যায়ী, চিকিৎসক, নার্স এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অবদান রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ইমন ফরাজী অসহায় ও নিম্নআয়ের রোগীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকেন। এছাড়া গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সেবা, বিভিন্ন রোগের চিকিৎসায় পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ডিসকাউন্ট এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, প্রতি মাসে বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে রোগীদের চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, তারা হাসপাতালটিতে মানসম্মত চিকিৎসা ও আন্তরিক সেবা পেয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, চেয়ারম্যানের নির্দেশনায় রোগীবান্ধব ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে প্রয়োজনে ফরাজী হাসপাতালে এসে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ