নরসিংদী জেলার মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ (CCU) ১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। মসজিদে মসজিদে মুসুল্লিদের কাছে দোয়া চেয়েছেন মনোহরদী প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদল। হারুন অর রশিদ নিজে এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী, সহকর্মী ও মনোহরদীবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।