শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
খুলনার তেরখাদায় আলোচিত জমজ কন্যা শিশু হত্যার মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের লাকি ক্লিনিকে সিজারের মাধ্যমে তিনি জমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন। পরে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি মোবাইল ফোনে ছোট বোনকে জানান, তার দুই শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একইদিন ভোর ৬টার দিকে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে জমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।