শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
তিতাস গ্যাস টি এন্ডি ডি কোঃ লিঃ (পিএলসি) এর শ্রমিক দলের প্রাক্তন সিবিএ নেতা হিসাব সহকারী মোঃ শওকত ইমামের অভিযোগ আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা ও কর্মচারী এবং কথিত দালাল ঠিকাদারদের যোগসাজশে বিনা দোষে চাকরিচ্যুত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে শওকত ইমাম জানান, গত ২৮ শে ফেব্রুয়ারি ২০১৪ ইং তারিখে অবৈধ সংযোগের সাথে জড়িয়ে তৎকালীন আওয়ামীলীগ সমর্থিত তিতাস গ্যাস কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ঐ সময়ে দায়িত্বে থাকা তিতাস গ্যাসের এমডি নওশাদূল ইসলাম কোন যাচাই বাছাই নাকরেই একতরফাভাবে বিনা দোষে দোষী সাব্যস্ত করে প্রতিহিংসাপরায়ন হয়ে আমাকে চাকুরিচ্যুত করেছিলেন।প্রতিবেদনে জানা যায় তৎকালীন মধ্যবাড্ডা অফিসের আওয়ামী পন্হী কথিত দালাল ঠিকাদার ও কর্মকর্তা -কর্মচারীগণের যোগসাজশে খিলক্ষেত এলাকার কিছু লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে জোর পূর্বক শওকত ইমামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করে।
এমনকি তারা মুখ খুলে সত্য কথা বলে দিলে তাদেরকে প্রাণনাশের হুমকীও দেওয়া হয়।
এহেন পরিস্থিতিতে চাকরি হারিয়ে শওকত ইমাম পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একপর্যায়ে ২০২৬ সালে দেশে গণতান্ত্রিক সরকার অর্থাৎ বিএনপি দলীয় সরকার ফিরে আসলে অভিযোগকারীরা এবিষয়ে চুপসে যান এবং বর্তমানে তাদের অনেকেই অবসরে চলে গেছেন।
খিলক্ষেত এলাকার স্থানীয় লোকজন যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেছিলেন তদের মধ্যে কয়েকজন মৃত্যু বরণ করেছেন। যারা জীবিত আছেন তারা সকলেই নিজ নিজ উদ্যোগে তাদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং বর্তমান এমডি বরারর লিখিতভাবে তাদের মিথ্যা অভিযোগের বিষয় জানিয়ে বলেন নিরপরাধ তিতাস গ্যাসের কর্মচারী শওকত ইমামকে পুনরায় চাকরীতে পুনর্বহাল করতে জোর সুপারিশ করেন। পাশাপাশি বলেন শওকত ইমামকে তার স্বপদে পুনর্বহাল করলে তাদের কোনো প্রকার আপত্তিও থাকবেনা।
যাদের লিখিত বক্তব্যে ও অভিযোগে শওকত ইমামকে চাকুরীচ্যুত করা হইয়াছে তারাই পুনরায় ভুল স্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। এদিকে শওকত ইমাম বলেন আমি নিজেও চাকুরীতে পুনর্বহাল হতে দুই বার এমডি বরাবর আবেদন করলেও বর্তমান প্রসাশন এব্যাপারে কোন প্রয়োজনীয় পদক্ষেপ কিংবা কর্নপাত নাকরায় প্রতিটি মুহূর্ত আমার দারুন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অতিবাহিত হচ্ছে।
শওকত ইমাম আরো বলেন, বর্তমানে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও, আমি বিএনপি পন্হী কর্মচারী হয়েও আমার ভাগ্যের কোন পরিবর্তন , পরিবর্ধন হচ্ছেনা। তিনি বর্তমানে মারাত্মকভাবে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।
সর্বশেষ চাকরিচ্যুত শওকত ইমাম এ বিষয় বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য তিতাস গ্যাসের যথাযথ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়, প্রশাসনসহ বর্তমান দায়িত্বরত তিতাস গ্যাসের সিবিএ সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ সকল নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেছেন।