শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত !

সোহাগ হাওলাদার: / ১৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক প্রেস কনফারেন্স রাজধানীর মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলম, সহকারী তথ্য অফিসার শারমিন আক্তার, ঘোষক ইমন হোসেন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক “আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মো. ইস্রাফিলসহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেসব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে দেশের ৬৮টি তথ্য অফিস একযোগে কাজ করছে। তিনি জানান, জেলা তথ্য অফিসসমূহ সারা বছর সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে নারী সমাবেশ, উঠান বৈঠক, কমিউনিটি সভা, কৃষক সমাবেশ, ফ্যামিলি সভা, কুইজ প্রতিযোগিতা, টি-স্টল ব্রিফিং, সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, সড়ক প্রচার, পোস্টার-লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” কর্মসূচি, জাতীয় ও আন্তর্জাতিক দিবসভিত্তিক আলোচনা সভা, ওরিয়েন্টেশন কর্মশালা, শিশুমেলা এবং বিভিন্ন সরকারি দপ্তরের জনসচেতনতামূলক প্রচারণা।
প্রেস কনফারেন্সে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “ফ্যামিলি কার্ড” কর্মসূচি। জানানো হয়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ১০ মার্চ রাজধানীর বনানী টিএন্ডটি খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের গৃহিণীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। আগামী পাঁচ বছরে চার কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া “কৃষক কার্ড” কর্মসূচির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। গত ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহীদ ফারুক স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষক এ সুবিধা পেয়েছেন। আগামী চার বছরে এক কোটি ৬৫ লাখ কৃষককে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষক কার্ডধারীরা প্রতি মাসে নগদ ২ হাজার ৫০০ টাকা সহায়তার পাশাপাশি কৃষি উপকরণে ভর্তুকি, সহজশর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে সেচসুবিধা, প্রাকৃতিক দুর্যোগে পুনর্বাসন সহায়তা, কৃষিযন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি, সরাসরি আর্থিক প্রণোদনা, স্মার্ট কৃষি প্রযুক্তি সুবিধা, ফসল বিপণনে সহায়তা, কৃষিবীমা এবং কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শসেবা পাবেন।
প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। ইতোমধ্যে ৬ লাখ ৮৯ হাজার ৬২৮ জন কৃষকের ঋণ মওকুফ কার্যক্রম শুরু হয়েছে।
পরিবেশ সুরক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তুলে ধরা হয়। আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ২৫ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির মাধ্যমে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দ্বারা পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া সারাদেশে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় উদ্বোধন করা হয়েছে। আগামী পাঁচ বছরে সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ১৮০ দিনের মধ্যে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কাবিখা কর্মসূচির আওতায় আরও প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
শেষে ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলম বলেন, সরকার মনে করে জনবান্ধব এসব কর্মসূচি সফল করতে সরকার, জনগণ ও সাংবাদিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকদের আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *