শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
খুলনা খান জাহান আলী থানা শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক এর নিকট চাঁদার দাবি করায় সাংবাদিক মোশারফ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন শেখ রেজাউল হক।
মঙ্গলবার সকাল ১১ টায় শিরোমনি বাজার বণিক সমিতির অফিস কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যের বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক বলেন । শিরোমনি বাজার বণিক সমিতির এক সভা চলাকালীন সময়ে সাংবাদিক মোশারফ হোসেন উপস্থিত হয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। তিনি ইতিপূর্বে রোজার ঈদে আমার কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন এমনকি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আরো এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে উল্লেখ করা হয়। শেখ রেজাউল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর প্রেক্ষিতে পরবর্তীতে মোশারফ হোসেন তার ফেসবুক পেজে ও অনলাইন নিউজ পোর্টালে শেখ রেজাউল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করেন যা ভিত্তিহীন ও বানোয়াট বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও সাংবাদিক মোশারেফের সহযোগী হিসেবে মামুন মোল্লা নামে এক সাংবাদিক নাম উল্লেখ করে রেজাউল হক বলেন মামুনও মাঝে মাঝে তার কাছ থেকে চাঁদা হিসেবে টাকা নিয়ে থাকে। সবশেষে তিনি মিথ্যা বানোট নিউজের তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।