শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ঢাকা কাওরান বাজারস্থ তিতাস গ্যাস ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি -১৯৪০) সিবিএ কেন্দ্রীয় কার্যালয়ে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ মতবিনিময় করেন ঢাকা ০৭(সাত) আসনের মাননীয় এমপি হামিদুর রহমান হামিদ।
এসময় সিবিএ নেতৃবৃন্দদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে বিশেষ অভ্যর্থনা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সিবিএ নেতাদের সাথে মতবিনিময়কালে এমপি বলেন, যেহেতু এমুহুর্তে নতুন সংযোগ চালু সম্ভব নয় তাই বিদ্যমান গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা পায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
মাননীয় এমপি হামিদুর রহমান হামিদ তিতাস গ্যাসের বর্তমান নির্বাচিত চলমান সিবিএ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সিবিএ নেতৃবৃন্দরাও মাননীয় এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন, বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সন্মানীত প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ফয়েজ আহমেদ লিটন, সঞ্চালনায় ছিলেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আরো উপস্থিত ছিলেন সিবিএ কমিটির কার্যকরী সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেক, সহ সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে তিতাস গ্যাসের সিবিএ নেতাদের সাথে মতবিনিময়ের আগে তৃতীয় তলায় অবস্থিত তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী শাহনেওয়াজের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মাননীয় এমপি জনাব হামিদুর রহমান হামিদ।