শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
রাজধানীর তুরাগে পাওনা টাকা চাইতে গিয়ে সাংবাদিক সুমন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত সাংবাদিক পরিচয়ধারী মিরাজ শিকদারের বিরুদ্ধে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে তুরাগের রাজাবাড়ী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে মিরাজ শিকদারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে হামলা চালানো হলে সুমন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে জিডি ও সংবাদ প্রকাশের জেরে শনিবার আবারও সুমনের ওপর হামলা ও তার ব্যক্তিগত গাড়ির গ্লাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।
ভুক্তভোগী সুমন হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।