
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় পাইককান্দি উত্তরপাড়া মাদ্রাসা মাঠ প্রঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রান মুসলমানরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা জানাজায় অংশগ্রহন করেন। পরে নিহত শারমিন আক্তারের বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এমন নৃশংস হত্যা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে নিহতদের বাড়িতে।
এর আগে গতকাল শনিবার (৯ মে) ভোর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং তার ভাই রসুল হোসেন।
এমন নৃশংস হত্যা ঘটনায় নিহতের বাবা শাহদাত মোল্লা, নিহতের ভাই পলাশ মোল্লা’সহ এলাকাবাসী হত্যাকারী ফোরকান মিয়া’কে প্রকাশ্যে পাথর মেরে সর্বচ্ছ সাজা মৃত্যুদন্ড দাবী করে।