শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নেত্রকোনার মোহনগঞ্জ থানাকে অপরাধমুক্ত এবং একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন। আজ শুক্রবার (৮ মে) পবিত্র জুমার নামাজের পর মোহনগঞ্জের দৌলতপুর বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
নামাজ শেষে উপস্থিত ৩-৪ শত মুসল্লির সামনে ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন সমসাময়িক বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং এবং জমি সংক্রান্ত বিরোধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এসব অপরাধ কীভাবে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তা অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেন তিনি। এসময় বক্তব্যের এক পর্যায়ে ওসি হারুন বলেন, “পুলিশ একার পক্ষে সমাজ থেকে সব অপরাধ নির্মূল করতে পারবে না, যদি না সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা পাওয়া যায়।” তিনি সুন্দর ও নিরাপদ মোহনগঞ্জ গড়তে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এই মতবিনিময় সভায় ওসির সাথে আরও উপস্থিত ছিলেন: মোহনগঞ্জ থানার এস আই আব্দুল লতিফ।এস আই সোহাগ।দৌলতপুর বড় জামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান যে, সমাজকে সচেতন করার এই বিশেষ কর্মসূচি প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে মোহনগঞ্জের বিভিন্ন মসজিদে পরিচালিত হবে। পুলিশের এই ধরনের জনমুখী ও সচেতনতামূলক কর্মকাণ্ড সাধারণ মুসল্লি ও স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, পুলিশের এমন সরাসরি অংশগ্রহণ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা