
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ডিবি (উত্তর) পৃথক পৃথক অভিযানে মোট ০৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
আশুলিয়ায় বড় অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৮ মে বিকেল ৫টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা, এবং নগদ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—
কারিজুল ইসলাম মানিক (৩৩)
জামেনা (৩৩)
মাছুমা আক্তার বিজলী (৩২)
মজনু মিয়া (৩৮)
রনজু মিয়া (৪৫)
পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ জন
একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়ার পারাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাফর (৩৩)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে রাত ১২টা ৪৫ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৫২)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গাজাসহ আটক আরও একজন
আশুলিয়ার গাজীরচট এলাকায় পৃথক অভিযানে মোঃ শাহজালাল (৫০)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
একাধিক মামলার তথ্য
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ জাফরের বিরুদ্ধে ৮টি এবং মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।