হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী -২০২৬ সভা উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি আয়োজনে শুক্রবার (৮ মে) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি সভা কক্ষে ” শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর ” এবং “দ্রোহের কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম ” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বই প্রদর্শনী, বই নিয়ে আড্ডা , পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ জন্মবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ অবসরপ্রাপ্ত সেনেটারি অফিসার হাজী মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দুর রহমান সাইদুর, এনজিও পাশা চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির , অন্যান্য মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান, মাহফুজুর রহমান এনাম, হাফসা বেগম , উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফখর উদ্দিন শাকিল প্রমুখ।
বক্তব্য শেষে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত পরিবেশন করেন পাবলিক লাইব্রেরি সদস্য ও পাঠক সিদরাতুল মুনতাহা, মোঃ সজিব। বক্তারা বলেন , ১৯৮৪ সালে শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি স্থাপিত হয় হলেও এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি নিজস্ব ভবন না থাকায় একটি দোকান কোঠা ভাড়া নিয়ে দীর্ঘ ৪৪ বছর ধরে কার্যক্রম করে আসছে। ভাড়া নিয়ে স্বল্প সীমিত জায়গা মধ্যে খুব কষ্টে লাইব্রেরি পরিচালনা করে যাচ্ছে। দেখার যেন কেউ নেই।
বক্তারা আরো বলেন , শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিজ তহবিল হতে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া দীর্ঘ মেয়াদে সম্ভব নয় । তাই শায়েস্তাগঞ্জ উপজেলায় অনেক সরকারি খাস খতিয়ান ভুক্ত ভূমি রয়েছে। এসব সরকারি ভূমিতে পাবলিক লাইব্রেরি জন্য স্থায়ী জমি বরাদ্দ দেওয়া হলে , উক্ত ভূমিতে আধুনিক লাইব্রেরি নির্মাণের জোর দাবি জানান বক্তারা। ফলে এই ভাড়া ভবনে প্রতিদিন অসংখ্য পাবলিক লাইব্রেরি সদস্যরা মনোরম পরিবেশে প্রাচীন ও বর্তমান যোগের বিভিন্ন লেখক ও গবেষকের ইতিহাস বই, বাংলা একাডেমি বই, গল্প – রচনা বই সহ বিভিন্ন জাতীয় ও স্হানীয় দৈনিক পএিকা পড়তে দেখা যায় । শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি উন্নয়নের দিকে দীর্ঘ বছর ধরে উপজেলা প্রশাসন আশ্বস্ত দিলে ও কোনো উন্নয়ন হচ্ছে না । তাই হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মহোদয় সহ জেলা এবং উপজেলা প্রশাসন সুদৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন বলে পাবলিক লাইব্রেরি সকল সদস্য বৃন্দরা দাবি জানান।