শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মোঃ আরফিউল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি ইসলামনগর এলাকার বাসিন্দা।
এছাড়া ৮ মে ২০২৬ রাত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ (২০) ও মোঃ শরিফ মিয়া (২৭)-কে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।
অপরদিকে একইদিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মোঃ লাবলু বিশ্বাস (৩৮) ও মোঃ ইদ্রিস আলী (৩৮)-কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো