শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সম্প্রতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ০২/০৫/২০২৬ ইং তারিখের মুদ্রিত (প্রিন্ট কপি) ও অনলাইন সংস্করণে “খাদ্য ভবনে ‘সোহাগ গং’: অঘোষিত নিয়ন্ত্রণে স্বচ্ছতা সংকটের অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত প্রতিবেদনে “সোহাগ” নাম উল্লেখ করে যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, প্রতিবেদনে উল্লিখিত কোনো সিন্ডিকেট, অঘোষিত নিয়ন্ত্রণ বা প্রশাসনিক প্রভাব বিস্তারের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রতিবাদে তিনি জানান, খাদ্য ভবনের নিয়োগ, বদলি, প্রকল্প বাস্তবায়ন কিংবা সরবরাহ ব্যবস্থার মতো কোনো কার্যক্রমে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। এ ধরনের অভিযোগ একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের ফল হতে পারে বলেও তিনি মনে করেন।
তিনি আরও বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যার প্রেক্ষিতে এ ধরনের সংবাদ প্রকাশিত হয়ে থাকতে পারে।
তবে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিবেদকের প্রতি পূর্ণ সম্মান রেখে উল্লেখ করেন যে, প্রকাশিত প্রতিবেদনটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই উপস্থাপিত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন এবং এতে তাদের কোনো ইচ্ছাকৃত দায় বা উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন না।
সংশ্লিষ্ট ব্যক্তি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে বিষয়টি আরও যাচাই-বাছাই করে প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।
বিনীত
প্রতিবাদকারী
নাম মোঃ সোহাগ