শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে মো. শাহাদাত হোসেন (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।