শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
রাজশাহীর তানোর থানায় “ওপেন হাউজ ডে-২০২৬”ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি অয়োজন করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জানান, অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ নির্মূল সম্ভব।জনগণের অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।