
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গত ৪ মে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ঐ যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রূপসার খুদির বটতলা নামক এলাকায় হত্যা নিশ্চিত করতে পুনরায় গুলি করেছে দুর্বৃত্তরা। পেটে গুলি বিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হলে ওই যুবককে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য একই দিনে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়া হচ্ছিল । জানা যায় সোমবার রাতে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়।এ সময় অ্যাম্বুলেন্স চালক মোঃ ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেয়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
অ্যাম্বুলেন্স চালক মোঃ ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত পার্শ্ববর্তী হাইও থানায় আশ্রয় নেন।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।