1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

গাজীপুর চান্দনা চৌরাস্তায় হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

মোঃ সাদেকুল ইসলাম।
  • Update Time : Wednesday, May 6, 2026,
  • 117 Time View
ভাত দেন কাজ দেন নইলে হকার বসতে দেন স্লোগানে উত্তাল চৌরাস্তা
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তায় মানববন্ধন করেছে কয়েকশ হকার। রবিবার বিকেলে গাজীপুর হকার ঐক্য পরিষদ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ‘ভাত দেন কাজ দেন নইলে হকার বসতে দেন’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।
কর্মসূচির বিবরণ
বিকেল সাড়ে ৪টায় চান্দনা চৌরাস্তার  উড়ালসেতুর নিচে শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় এক ঘণ্টা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর রোড ও কিশোরগঞ্জ রোডের ফুটপাতের ৩ শতাধিক নারী-পুরুষ হকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন। এ সময় হকার মারলে দেশ মারবে পেটে লাথি মারা চলবে না পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানি না স্লোগান দেন তারা। মানববন্ধনের কারণে চৌরাস্তায় কিছু সময় যান চলাচল ধীরগতির হয়।
হকারদের আকুতি
মানববন্ধনে সভাপতিত্ব করেন হকার ঐক্য পরিষদ তারা  বলেন, আমরা চোর-ডাকাত না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে হালাল রুজি করি। সিটি কর্পোরেশন হঠাৎ উচ্ছেদ শুরু করেছে। কিন্তু আমারা কোথায় যাব? পরিবার নিয়ে কি না খেয়ে মরব? সরকারকে বলি, ভাত দেন, কাজ দেন, নইলে আমাদের ফুটপাতে বসতে দেন। ষাটোর্ধ্ব হকার জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৩০ বছর ধরে এই চৌরাস্তায় পান-সিগারেট বেচি। স্বামী নাই, ছেলেও প্রতিবন্ধী। পুলিশ আইসা দোকান ভাইঙ্গা দেয়, মালপত্র নিয়া যায়। আমরা কি মানুষ না? আমাদের পেট নাই?
তরুণ হকার সুমন মিয়া বলেন, চাকরি নাই, পুঁজি নাই। ৫ হাজার টাকা ধার কইরা জুতার ব্যবসা শুরু করছিলাম। উচ্ছেদের নামে সব শেষ। আমাদের অপরাধ কী? আমরা তো ভিক্ষা চাই না, কাজ করে খেতে চাই,তারা
মানববন্ধন শেষে হকাররা জেলা প্রশাসক বরাবর ৪ দফা দাবি পেশ করেন,পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ নয়
 সময়সূচিতে চৌরাস্তায় হকার বসার অনুরোধ
হকারদের, হয়রানি, চাঁদাবাজি বন্ধ করে পরিচয়পত্র দিতে হবে,
চান্দনা চৌরাস্তায় হকারদের জন্য হলিডে মার্কেট বা স্থায়ী পুনর্বাসন প্রকল্প চালু করতে হবে।
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যানজট নিরসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। মাননীয় মেয়র হকারদের পুনর্বাসনের বিষয়ে আন্তরিক। আমরা একটি তালিকা করছি। শিগগিরই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।
গাছা থানার ওসি জানান, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করছি। মানববন্ধন শান্তিপূর্ণ ছিল। হকারদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।
পটভূমি ও হুঁশিয়ারি:
গত ২৮ এপ্রিল থেকে সিটি কর্পোরেশন ও পুলিশ যৌথভাবে চান্দনা চৌরাস্তা, শিববাড়ী ও বোর্ডবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এতে প্রায় ৬ শতাধিক হকার বেকার হয়ে পড়েছেন বলে দাবি সংগঠনগুলোর।
হকার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে চান্দনা চৌরাস্তায় লাগাতার অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধ ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা, তাদের দাবি একটাই, পূর্ণবাসন ছাড়া কোন হকারদের পেটে লাথি নয়, কাজের নিশ্চয়তা চান তারা,ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন, এই স্লোগানে মুখরিত শত শত হকারদের গাজীপুর চান্দনা চৌরাস্তা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ