শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ শাহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার জারুলতলা ইউনিয়নের সাজনপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক শাহেদ আলী সাজনপুর গ্রামের মৃত রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সুবাহানের নেতৃত্বে পুলিশের একটি দল সাজনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় শাহেদ আলীর হেফাজত থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং কিছু দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
নিকলী থানার এসআই আবদুস সুবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।