শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক আনিছুরজ্জামান খোকনকে পরিচয়পত্র (প্রেস কার্ড) প্রদান করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন তার হাতে এই কার্ড তুলে দেন।
এ সময় সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি পত্রিকার মান ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সহ-সম্পাদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আনিছুরজ্জামান খোকনকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
সহ-সম্পাদক আনিছুরজ্জামান খোকন বলেন, তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি পত্রিকা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
এ সময় পত্রিকার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।