শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে মোঃ জাকির হোসেনকে পরিচয়পত্র (প্রেস কার্ড) প্রদান করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন তার হাতে এই কার্ড তুলে দেন।
এ সময় সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অপরাধ চিত্র তুলে ধরতে ক্রাইম রিপোর্টারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মোঃ জাকির হোসেনকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবনিযুক্ত ক্রাইম রিপোর্টার মোঃ জাকির হোসেন বলেন, তাকে এই দায়িত্ব দেওয়ায় তিনি পত্রিকা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পত্রিকার সহ সম্পাদক আনিছুরজ্জামান খোকন
উপস্থিত ছিলেন।