শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার আয়োজনে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা / ৪৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে ৩মে কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে।

সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা এই দিবসটি পালন করেছে। ওয়াল্ড প্রেস ফিডম ডে র এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মূল প্রতিপাদ্য হলো “শান্তিময় ভবিষ্যত গড়ার লক্ষে সাংবাদিকতা” দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সারাদেশে নিহত, আহত ও অসুস্থ্য সাংবাদিকদের জন্যে দোয়া ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে কুমিল্লার ৮ সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

রবিবার (০৩ মে ২০২৬ খ্রিঃ) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন এআই (AI) এর অপব্যবহারের মাধ্যমে তথ্য কারসাজি, সাংবাদিকদের ওপর অনলাইন হয়রানি এবং আইনি ভয়ভীতি বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলছে।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আলোচনা সভায় শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আগামীর সময়- পত্রিকার কুমিল্লা জেলার সিনিয়র সাংবাদিক অধ্যাপক মীর শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ,দৈনিক প্রথম আলো কুমিল্লা ব্যুরো প্রধান আবদুর রহমান। কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, সম্পাদক মোবারক হোসেন,দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহাবুব, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান,দৈনিক আমার দেশ দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুর রহমান তরুন।

আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত বাধা গ্রস্থ করে এমন আইন থাকা উচিত নয়। সাংবাদিকরা যদি স্বাধীন ভাবে গণ মাধ্যমে লিখতে পারে এবং মত প্রকাশ করতে পারে তা হলেই সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দূর্নীতি দূর করা সম্ভব।
ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান,দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম এ হাসান, সময় টিভির জেলা রিপোর্টার মোঃ ইসতিয়াক আহমেদ, এশিয়া পোস্ট কুমিল্লা জেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লার জমিন এর চীফ রিপোর্টার জাহিদ হাসান নাইম। সম্মননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি সহ অনুষ্ঠানের অতিথি প্রবীণ সাংবাদিকগণ।

অনুষ্ঠানে ২০২৫ সালে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া লায়ন্সক্লাব কুমিল্লার সাধারণ সম্পাদক ও নাভনা হসপিটালের এমডি নির্বাচিত হওয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সহ সভাপতি আবদুল আউয়াল সরকারকে সম্মননা ক্রেষ্ট তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সহ সভাপতি ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার ,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল বাশার খান , সাংবাদিক মাইনুল হক স্বপন, মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফি, ফটো সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, বেঙ্গল টাইমস এর প্রতিনিধি আলমগীর হোসেন,দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, সাংবাদিক মোঃ ইয়াসিন সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *