শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
গত ০২ ই মে রোজ শনিবার দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় শেষের পাতার ভাজের নীচে তিন কলামে উল্লেখিত সংবাদটি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স কার্যক্রমে দালাল চক্রের প্রভাবের অভিযোগ, তদন্তের দাবি,সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে বলা হয়েছে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, অঞ্চল- ৮ ( উত্তরখান), মিলন হোসেন এর ব্যক্তিগত চেয়ার ও কম্পিউটার ব্যবহার করেছে মর্মে সংবাদটি প্রকাশ হয়েছে যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। কোন এক কুচক্রী মহল এটাকে পুঁজি করে সুপারভাইজার মিলনকে হেও প্রতিপন্নে লক্ষ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে।সংবাদটি প্রকাশ করিয়াছে। এই ধরনের মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি রতন নামের কাউকে আমার চেয়ার টেবিলে বসতে দেইনি। যারা এ তথ্য দিয়েছে সম্পূর্ণ ভুল ও মিথ্যা। রতন নামের এই চক্রটিকে, সিটি কর্পোরেশনের নিচের থেকে ধরে আনা হয়েছিল বলে জানতে পেরিছি। তবে আমার সাথে এই রতনের কোন সম্পর্ক নেই। আমি সত্য সংবাদের সাধুবাদ জানাই, মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা জানাই। উপরে উল্লেখিত সংবাদটির ভিতরে আমাকে নিয়ে যে কথা লিখেছেন তাহা অসত্য ও ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত নিবেদক
মিলন হোসেন
লাইসেন্স ও বিজ্ঞাপন
সুপারভাইজার
অঞ্চল-৮ (উত্তরখান)
ঢাকা উত্তর
সিটি কর্পোরেশন।