শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা সহ এক যুবকে আটক করেছে শৈলকূপা উপজেলা থানা পুলিশ।
রাত সাড়ে ১০ (ছয়) টার দিকে উপজেলার বানুগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. পিকুল হোসেন (২৮)।
তিনি উপজেলার ৬ (ছয়) নম্বর সারুটিয়া ইউনিয়নের গাঙকোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মইনুদ্দিন মণ্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধিকে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
তিনি আরো বলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোঃ অ্যাডভোকেট আসাদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী শৈলকূপায় কোনভাবে মাদক কারবার চলতে দেওয়া হবে না। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।