শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে তানোর থানা পুলিশ।
রবিবার (৩ মে ২০২৬) তানোর থানার এসআই (নিঃ) মোঃ মাসউদ আলী ও এসআই (নিঃ) শ্রী উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনারুল ইসলাম (৪২), পিতা- মোঃ এসলাম, গ্রাম- শুকদেবপুর, ডাকঘর- সরনজাই, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও সাধারণ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও কয়েকজন আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন— শ্রী বিনয় চন্দ্র হলদার, পিতা- শ্রী নারায়ন চন্দ্র হলদার, গ্রাম- মাসিন্দা; মোঃ হারুন, পিতা- মৃত সাবেদ; মোঃ ধুলু, পিতা- মফিজ মোল্লা; এবং মোঃ মাহাবুর, পিতা- মৃত মনতাজ— সকলের ঠিকানা আমশো, তানোর, রাজশাহী।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।