
জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন স্নেহাশীষ রায়। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন। তার এই নতুন দায়িত্ব পালনে এলাকার বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পেশাদার এই কর্মকর্তার যোগদানে মাদারগঞ্জের সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের আশা, স্নেহাশীষ রায় তার সততা ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে মাদক নির্মূল, জুয়া প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি আপসহীনভাবে কাজ করবেন বলে সবাই আশাবাদী।
নবাগত এই কর্মকর্তার সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করে উপজেলার সুধী সমাজ অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব গ্রহণ শেষে ওসি স্নেহাশীষ রায় জানান, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মাদারগঞ্জকে একটি অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।