
রংপুরের গংগাচড়া উপজেলায় অটোরিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার ও ঐক্যের বার্তা তুলে ধরতে আয়োজিত এই র্যালিতে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ বেলাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম এবং বর্তমান আমির মাওলানা নায়েবুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ শোয়াইবুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ ওবায়দুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ মহিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও শ্রমিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা মোঃ আজহারুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মোঃ জহুরুল ইসলাম, মোঃ মহিবুল্লাহ রতন, মাওলানা মোঃ নাজমুল ইসলাম, মোহাম্মদ মমিনুর রহমান, আজহারুল ইসলাম ও মোহাম্মদ মোকসেদ আলী।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালীকরণ ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মেহেদি উল আহসান। বক্তারা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।