শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে এবং পঞ্চগড় জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আহমদনগর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং পলাতক চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।