নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া বাজারে উদ্যোক্তা উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণটি বাস্তবায়ন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), খালিশা চাপানী শাখা, ডিমলা।
অনুষ্ঠানে জানানো হয়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আওতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিম পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিপি-ইইউ)” প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে স্থানীয় উদ্যোক্তাদের কৃষিজাত পণ্যের মান উন্নয়ন, সঠিক গ্রেডিং, আকর্ষণীয় প্যাকেজিং এবং বাজারজাতকরণে ব্র্যান্ডিং কৌশল বিষয়ে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ৭ নং খালিশা ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, ডেপুটি অফিসার নিয়ামুল হাসান শোভন (পিকেএসএফ) প্রোগ্রাম অফিসার (লাইলিহুড) অনুপ কুমার দাস, ইএসডিও পিপিইপিপি- ইইউ, নিপেন চন্দ্র রায় (এটিও-এল) হরিনাল চন্দ্র পাল(এটিএল) প্রমূখ।