
ঢাকার দোহারের মুকসুদপুর গোড়াবন এলাকা থেকে রবিবার রাত আনুমানিক সারে নয়টার দিকে বালু খোকো নামে পরিচিত বালু ব্যবসায়ী মোঃ শরীয়তউল্লাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ|
বিষয়টি নিশ্চিত করেছে দোহার থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, শরীয়তউল্লাহ আওয়ামীলীগ সরকারের আমলে দাপটের সাথে অবৈধভাবে বালু ব্যবসা সহ ইটের ব্যবসা করতেন| তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে| সে গত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবের সাথে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে|
এছাড়া তাকে আটকের পরে অনেকেই বলছেন তিনি গত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বালু ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে দোহারের এই ব্যবসাটিকে নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন|
থানা ও ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশও যে কোনো সময় তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি|