শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম উলিপুর উপজেলার বেশ কিছু ইউনিয়নের এলাকায় গতকাল রাত ১০ টা থেকে এখন পর্যন্ত কোন বিদ্যুৎ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে বাসিন্দারা।
২৬ এপ্রিল ২০২৬ শনিবার স্থানীয় সুত্রে জানা যায়, আকাশ খারাপের কারণ দেখিয়ে গতকাল রাত ১০ টার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় উলিপুরের কিছু এলাকায়। কিন্তু বিচ্ছিন্নের প্রায় ১৫ ঘন্টা হয়ে গেলেও বিদ্যুৎতের কোন দেখা পাননি স্থানীয়রা। এতে ক্ষোভ প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দা গুলো।
স্থানীয়দের দাবি, চলমান এসএসসি পরিক্ষার সময় বিদ্যুৎ নিয়ে এমন চরম পরিস্থিতি মোটেও কাম্য নয়। কোন ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখার কারণ জানে না স্থানীয়রা। তবে পরিক্ষা চলমান অবস্থায় বিদ্যুৎতের এমন ঘাটতি ক্ষতিকর হতে পারে শিক্ষার্থীদের লেখা পড়ায় এবং পরিক্ষা কেন্দ্রে। এমটি দাবি করেন স্থানীয়রা।