শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
লোটাস অপটিক্সের উদ্যোগে নওগাঁয় আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ও আড়ম্বরপূর্ণ লাঞ্চন অনুষ্ঠান, যেখানে প্রতিষ্ঠানটির সম্মানিত রিটেইল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়।
“A Special Luncheon – Hosted in Honor of Our Valued Retail Partners 2026” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নওগাঁর ওল্ড বাস স্ট্যান্ড সংলগ্ন ফুড প্লেস ভেন্যুতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটাস অপটিক্সের কর্ণধার, ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত রিটেইল পার্টনাররা।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রিটেইল পার্টনারদের সাথে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যবসায়িক কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারণের লক্ষ্যে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।
আয়োজক পক্ষ তাদের বক্তব্যে জানান,
“আমাদের রিটেইল পার্টনাররাই আমাদের প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিকাশক্তি। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
লোটাস অপটিক্স তাদের কার্যক্রমে পার্টনারশিপ, ট্রাস্ট এবং টুগেদারনেস—এই তিনটি মূল মূল্যবোধকে গুরুত্ব দিয়ে থাকে, যা এই আয়োজনের মাধ্যমেও প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ। এতে অংশগ্রহণকারী রিটেইল পার্টনাররা এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ী মহলের মতে, লোটাস অপটিক্সের এই আয়োজন ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।