শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা

আওরঙ্গজেব কামাল : / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দেশজুড়ে একসঙ্গে একাধিক সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দীর্ঘ সময়ের লোডশেডিং, তীব্র তাপদাহ এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। এসব পরিস্থিতির ফলে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে শহর থেকে গ্রামের চায়ের দোকান পর্যন্ত আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিগত সরকার গুলোর রেখে যাওয়া অপরাধ ও জঞ্জাল বর্তমান সরকার কে নাজেহাল করছে। এছাড়া সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। চাল, ডাল, তেল, সবজি, ডিম,মাছ-মাংসসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম গত কয়েক মাসে একাধিকবার বৃদ্ধি পেয়েছে। বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে, অনেকেই আগের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয়, পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে; তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে তদারকির অভাব এবং সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি আরও তীব্র হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক সপ্তাহে চাল, ডাল, ভোজ্যতেল, ডিম, সবজি ও মাছ-মাংসের দাম আবারও বেড়েছে। নিম্ন আয়ের মানুষরা বাধ্য হয়ে খাদ্য তালিকা কমিয়ে দিচ্ছেন। মিরপুর কাঁচাবাজারের তরিকুল ইসলাম নামের এক ক্রেতা জানান, বাজারে কোন তরিতরকারি একশ টাকার নিচে নেই বললেই চলে। আমরা চরম বিপদে রয়েছি। এছাড়া একাধিক গৃহিণী জানান, “আগে যেখানে একসপ্তাহের বাজার করতাম, এখন সেই টাকায় তিনদিনও চলছে না।” বাজার তদারকির ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে এর জন্য দায়ী করছেন ভোক্তারা। অন্যদিকে, বিদ্যুৎ সংকট ও সীমাহীন লোডশেডিং জনজীবনে নতুন করে ভোগান্তি যোগ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনে একাধিকবার দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা মারাত্মক কষ্টে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানাও ক্ষতির মুখে পড়ছে। চলমান এসএসসি পরীক্ষার্থীদের চরম অসুবিধা শিকার হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থীরা বলেছেন,আমাদের পড়াশোনায় চরম বিপ্লব সৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় পানির সংকটও দেখা দিচ্ছে, কারণ বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে তাপদাহ যেন “মরার উপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ঘরের ভেতর ও বাইরে উভয় জায়গাতেই স্বস্তি মিলছে না। কর্মজীবী মানুষদের রাস্তায় কাজ করা কঠিন হয়ে পড়েছে, ফলে উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এদিকে, দেশের বিভিন্ন এলাকায় দিনে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাকার উপকণ্ঠ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার আশুলিয়া,খুলনা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অনেক এলাকায় পানির পাম্প বন্ধ থাকায় পানি সংকটও তীব্র আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বলেও জানা গেছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর জ্বালানি তেলের কথা নাইবা বললাম। এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এসব বিষয়ে সরকার নিরাশন করতে পারবে?ভুক্তভোগীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো জরুরি, নাহলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক চাপ, বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়লে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায়। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং সার্বিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নয়ন জরুরি। একই সঙ্গে বাজার তদারকি জোরদার, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, এই বহুমুখী সংকট থেকে দ্রুত মুক্তি না মিললে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসে, লোডশেডিং কমে এবং দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হয়।
লেখক ও গবেষক:
আওরঙ্গজেব কামাল
সভাপতি ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *