
কুড়িগ্রাম জেলার জনসমাগম যুক্ত পৌর বাজারে রাতের আঁধারে ফার্মেসিতে ঢুকে নগদ ৫ লক্ষ টাকা এবং প্রায় ৩ লক্ষ টাকার দামি দামি ঔষুধ নিয়ে যান মাথায় কালো প্লাস্টিক মোড়ানো চুরি করা এক ব্যক্তি।
আজ ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার ব্যস্ত নগরি কুড়িগ্রাম পৌর বাজারে আমিনা ফার্মায় চুরি করার এই দৃশ্য দেখা যায়। চুরির ঘটনার বিস্তারিত বর্ণনা মেলে দোকানের ভিতরে থাকা সিসি টিভি ফুটেজে। ভিতরে থাকা সিসি টিভি ফুটেজে দেখা যায়, চুরি করা ব্যক্তি পরিচয় লুকানোর জন্য মাথায় কালো প্লাস্টিক বেঁধে হাতে থাকা ভারি অস্ত্র দিয়ে দোকানের শাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করার পর তার হাতে থাকা অস্ত্র দিয়ে দোকানের ডয়ার ভেঙ্গে ফেলে ডয়ারে থাকা কয়কটি হাজার টাকার বান্ডিল দ্রুতগতিতে ব্যাগের ভিতর ভরিয়ে নেন। শুধু যে টাকা নেন তা নয়। টাকার পাশাপাশি নিয়েছেন দোকানে থাকা অনেক দামি মূল্যবান ঔষুধও। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে দাবি করছেন মালিক পক্ষ। এমন চিত্রটি দেখা যায় দোকানে থাকা সিসি টিভি ফুটেজে।
তবে স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় বসবাসকারীদের ধারণা চোর পরিচিতদের মধ্যে কেউ হবে। সে সব কিছু জেনে বুঝে এই কুকর্ম কাজটি করেছে। সে পূর্ব পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটিয়েছে। এর কারণ আমরা সিসি টিভি ফুটেজ দেখতে পেয়েছি।
স্থানীয়রা আরও বলেন, চোর চুরি করতে আসছে কিন্তূ কোথায় কী তা চোরের জানা কথা নয়। কিন্তূ এই চোর ভিতরে ঢোকার পর প্রথমে ডয়ারে হাত দিয়ে টাকা নেয়। ডয়ার খোলার জন্য কি প্রোয়জন তাও সে নিয়ে এসেছে। তার পরিচয় লুকানোর জন্য সে মাথায় কালো প্লাস্টিক ধারণ করেছে। এই চুরি পরিচিত কেউ করছে বলে আমরা মনে করি। কিন্তূ মুখ দেখতে না পাড়ায় সঠিক ব্যক্তির নাম বলা মুশকিল হচ্ছে। এমনটি বলেন স্থানীয়রা।
তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রসাশনিক কোন পদক্ষেপ না নিলেও দ্রুত প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় মালিক কর্তৃপক্ষ।