
পদ্মা নদীতে কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ।
অভিযানকালে পদ্মার তীরে বন্ধ থাকা বেশ কয়েকটি কাটার পুলিশের নজরদারিতে রাখা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কাটারে থাকা শ্রমিকরা পালিয়ে যায়।
পরে নারিশা ও মুকসুদপুর এলাকায় সড়কের পাশে রাখা বালুর স্তূপ সরিয়ে নেওয়ার নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়। একই সঙ্গে বালু সরিয়ে নিতে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্য ও দোহার থানা পুলিশ সহযোগিতা করে।