শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক আজকের পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল) এর নোয়া চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫(পাঁচ)টা ৪৫(পয়তাল্লিশ) মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ফিজার মোল্লা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের মৃত মাহাফুজার রহমানের চতুর্থ সন্তান।নিহতের বড় ভাই মিজানুর রহমান (সুনা) জানান, আমার ভা ই ফিজার মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগ সহ নানা ধরনের অসুস্থতা জনিত রোগে ভুগছিলেন। গতকাল রবিবার সকালে মাগুরার একটি ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয় এবং ডায়ালাইসিস ব্যাহত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫(পাঁচ) টা ৪৫ (পয়তাল্লিশ) মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।সাংবাদিক মাসুদ বলেন, চাচার মৃতদেহ ঢাকা থেকে আনার প্রস্তুতি চলছে। শহরেন নিজ গ্রামে মুতদেহ ফিরে আসার পর জানাজা শেষে, ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।