শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। তারা আশুলিয়া এলাকার বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৬৫, তারিখ ১৪ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।