শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
র্যাব জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি দল সাভারের টঙ্গাবাড়ী মারমা মোড় ব্যাপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বাড়ির কক্ষ থেকে হেরোইনসহ মোঃ শরীফুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা হলেও বর্তমানে সাভারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।