
পটুয়াখালীর দশমিনায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন-পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো: হাছিন রাইয়ান, দশমিনা উপজেলা মেডিকেল অফিসার এবং পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা লিসা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সাইফুর রহমান শাহীনসহ স্থানীয় সাংবাদকর্মী ও এনজিওকর্মী প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই কৃষি উন্নয়ন এর জন্য আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দিনব্যাপী অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা এবং উৎপাদন ব্যাবস্থা, আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী এতে অংশ নেন