শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে ৩ (তিন) যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ) কাছে আটক হয়েছেন।
দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে ৩ (তিন) যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকরা হলেন, কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)-সহ আরও (দুই) যুবক।
এলাকাবাসী জানান, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন।
বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।