
দোহারের গাজিরটেক এলাকায় নকল শিশু খাদ্যের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল থেকে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম। এসময় কারখানা মালিক নজরুল ইসলাম শেখ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল দেয়া হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ। অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশ।