শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে উদ্ধার লাশের পরিচয় পাওয়া গেছে। মৃতের নাম নাসিমা খাতুন (১৪)। সে উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, একদিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়েছিল নাসিমা। সকাল ১০(দশ) টার দিকে কোটচাঁদপুরের কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। প্রথমে তাকে শণাক্ত করতে পারেননি কেউ।
ধারণা করা হয়েছিল তার বয়স ২৫ (পঁচিশ) বা তার আশপাশে। পুকুর থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শণাক্ত করেন। পরবর্তীতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্বজনরা জানান, সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর আর বাড়ি ফেরেনি সে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।