
কুমিল্লা দেবিদ্বারে ভিংলাবাড়ি এলাকা হতে এসআই (নি:) মোঃ জামশেদুল আলম লিটনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৪) কে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং এ সময় তার নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি কোনো তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান তিনি।