শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
খালিয়াজুরিতে বৃষ্টির পানিতে প্লাবিত বোরো ফসল, হাজারো কৃষকের মাথায় হাত।
রফিকুল ইসলাম ওয়াসিম :
নেত্রকোনার খালিয়াজুরিতে ভারী বৃষ্টিতে প্লাবিত হাজারো কৃষকের একমাত্র বরো ফসল। হাওর পাড়ের মানুষ বারো মাসে একটি মাত্র বোরো ফসলের অপেক্ষমান। মাথার ঘাম পায়ে ফেলে এই বোরো ফসল, ধান উৎপাদন করেন, কৃষক।কিন্তু হাওর পাড়ের কৃষকদের দুঃখ দুর্দশা যেমন নিত্যদিনের সাথী কোনো না কোনো দুর্ঘটনায় শিকার হয় এই কৃষক, হয় অকাল বন্যা না হয় শিলা বৃষ্টি কিংবা বৃষ্টির জলাবদ্ধতা। হাওর পাড়ের কৃষক এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন চৌধুরী পিন্টু সাহেব বলেন,সরকার যদি সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে খাল খনন করেন তাহলে বৃষ্টির পানিতে কোনরকম জলাবদ্ধতা হবে না, বরো ফসল রক্ষা হবে। প্রয়োজনীয় খাল গুলো পুনরায় খনন না করলে কৃষকের ভোগান্তির শেষ হবে না। স্থানীয় সূত্রে আরও জানতে পারলাম,কালিয়াজুরী উপজেলা অন্তর্গত ১নং মেন্দিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন বলেন, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে, আমার স্থানীয় নেতৃবৃন্দ অবহিত করি সঠিক সময়ে বেরিবাধ নির্মাণ, খাল খনন পদ্ধতি চালু করার জন্য। হাওর পাড়ের কৃষকদের মতে, আগাম বন্যা প্রতিরোধে কার্যকর বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ জোরদার না করলে প্রতিবছরই এমন ক্ষতির মুখে পড়তে হবে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।